শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২২ ০৯:৫৯ পূর্বাহ্ন

    ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু
    সড়ক দুর্ঘটনা

    সড়ক দুর্ঘটনা যেন থামছেই না। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। গত মাসেও (ডিসেম্বর) সারাদেশে ৬৬ জন শিক্ষার্থীসহ ৪১৮ জনের মৃত্যু হয়েছে। মোট নিহতের মধ্যে ৬৩ জন নারী ও ৪৯ জন শিশু রয়েছে।

    শনিবার (১ জানুয়ারি) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    বিজ্ঞপ্তির তথ্য মতে, ডিসেম্বরে সারাদেশে ৩৮৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত ৪১৮ জনের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৭৮ জনের মৃত্যু হয়। যা মোট মৃত্যুর ৪৩ দশমিক ৬০ শতাংশ। এ ছাড়াও নিহতদের মধ্যে ১২৭ জন পথচারী এবং ৬৯ জন যানবাহন চালক বা হেলপার রয়েছে।

    অঞ্চলভিত্তিক বিশ্লেষণে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। এ বিভাগে ১০২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ১৬টি দুর্ঘটনায় নিহত ১৯ জন।

    এ ছাড়া একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ২৩টি দুর্ঘটনায় ২৮ জন নিহত হন। সবচেয়ে কম সুনামগঞ্জ জেলায়। ৩টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি। রাজধানী ঢাকায় ১৫টি দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন।

    উল্লেখ্য, গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় ৪১৩ জন নিহত হয়েছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর