অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন

অবশেষে সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

শূন্য থাকার তিন সপ্তাহ পর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক।

তিনি এত দিন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে ছিলেন। এখন তাঁকে চুক্তিভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আনা হলো।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এই নিয়োগ সম্পর্কে জানা যায়। এতে সই করেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন।

গত ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোখলেস উর রহমানকে বদলির প্রায় ৩ সপ্তাহ পর তার স্থলে নতুন এই নিয়োগ দেওয়া হলো।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানকে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ দিয়েছিল। দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য হিসেবে নিয়োগ করা হয়।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় অতিরিক্ত সচিবের পদ থেকে অবসরে পাঠানো হয়েছিল মো. এহসানুল হককে। এরপর ২০২৪ সালের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর একদিন পরই তাঁদের সিনিয়র সচিব পদে পদোন্নতি দেয় সরকার।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন