তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল
ছবি: সংগৃহীত

প্রশাসনে সচিবের দায়িত্বে রদবদল করে তিনটি মন্ত্রণালয়ের তিনজন সচিবকে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি ও পুনর্বিন্যাস করা হয়েছে।

আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-তে সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া এনএপিডির মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১২ অক্টোবর, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১২ অক্টোবর, ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন