পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন

 পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি

মির্জা ফখরুল বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি এ দেশের মানুষ বোঝে না। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে। সেটার জন্য আন্দোলন করছে। এর মূল লক্ষ্য হলো, নির্বাচন বিলম্বিত করা। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা।

ডেমোক্রেটিক লীগের (ডিএল) প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল বলেন, ‘একটা কথা খুব স্পষ্ট, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। রাতারাতি বাংলাদেশকে বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু প্রক্রিয়াটি শুরু হোক, এটাই জনগণের প্রত্যাশা।’




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১২ অক্টোবর, ২০২৫ ০৫:১৫ অপরাহ্ন