‘নষ্ট রাজনীতির চক্র’ নিয়ে যা বললেন জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

‘নষ্ট রাজনীতির চক্র’ নিয়ে যা বললেন জামায়াতের আমীর
ছবি: সংগৃহীত

জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় জামায়াত আমির এ মন্তব্য করেন।

তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে। 

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসলে অর্থখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশীদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

একই সঙ্গে আগামী নির্বাচন প্রসঙ্গে জামায়াত ইসলামীর আমির বলেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদেরকে প্রতিহত করতে হবে।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম

১১ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

১১ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

১১ অক্টোবর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন