সাবেক ভূমি কর্মকর্তা আবদুর রব মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

জাগো কণ্ঠ ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০ অপরাহ্ন

সাবেক ভূমি কর্মকর্তা আবদুর রব মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি: সংগৃহীত

আজ ২২ সেপ্টেম্বর সাবেক ভূমি কর্মকর্তা মরহুম আবদুর রব মোল্লার ২৬তম মৃত্যুবার্ষিকী। দীর্ঘদিন সফলতার সাথে মাদারীপুরের শিবচরে কর্মরত থাকাকালীন ১৯৯৮ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

সাবেক এই ভূমি কর্মকর্তা ঢাকা জেলার দোহার থানার জয়পাড়া গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত মোল্লা পরিবারে ১৯৪০ সালের পহেলা এপ্রিল জন্মগ্রহণ করেন।

তাঁর তিন পুত্র ও এক কণ্যা তাদের স্বীয় কর্মজীবনে প্রতিষ্ঠিত রয়েছেন। বড় পুত্র মোহাম্মদ নাসিমুল হক কর্মসংস্থান ব্যাংক মার্কেটিং ইউনিটে কর্মরত। মেজ পুত্র এনামুল হক সাইম বহুজাতিক কোম্পানি আরটিএম এর হেড অব সেলস্ এবং ছোট পুত্র মোঃ কাইয়ুম ইবনে রব বহুজাতিক কোম্পানি জয় কেমিক্যাল বাংলাদেশ-এর ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

তাঁর সন্তানেরা মহান আল্লাহ তায়ালার কাছে পিতাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করার জন্য সকলের নিকট দোয়ার আহবান করেছেন।




সাতদিনের সেরা খবর

বিবিধ - এর আরো খবর

আট বিভাগেই বৃষ্টির আভাস

আট বিভাগেই বৃষ্টির আভাস

২২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০ অপরাহ্ন