আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন

আন্দোলনরত শিক্ষকদের যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

 গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় গেলে বিএনপি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণে অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দেন তিনি।

এদিকে সরকারের নানা সীমাবদ্ধতার মধ্যেও বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে মেনে নিয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাসরুমে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) ঘোষণার পর আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত।  

তিনি আরও বলেন, আমরা মনে করি শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে, অর্থ মন্ত্রণালয় বরাদ্দ করেছে। এরজন্য আমাদের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছি।




সাতদিনের সেরা খবর

রাজনীতি - এর আরো খবর

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

এবার শোক বই উন্মুক্ত করল ঢাবি ছাত্রদল

২০ অক্টোবর, ২০২৫ ০৫:১৬ অপরাহ্ন