বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক

৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক সফর শেষে দেশে প্রত্যাবর্তন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি সরকারি সফর শেষে ০৬ অক্টোবর ২০২৫, সোমবার দেশে প্রত্যাবর্তন করেছেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force এর আমন্ত্রণে ০১-০৫ অক্টোবর ২০২৫ তারিখ তুরস্ক সফর করেন। সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, Turkish Air Force, তুরস্ক প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব এবং শীর্ষ পর্যায়ের অন্যান্য সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এছাড়াও, সম্মানিত বিমান বাহিনী প্রধান Turkish Aerospace Industries সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। 

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফরে তুরষ্কের উদ্দেশ্যে ০১ অক্টোবর ২০২৫,  বুধবার ঢাকা ত্যাগ করেন।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৬ অক্টোবর, ২০২৫ ০৫:১৯ অপরাহ্ন