শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২২ ০৯:০০ পূর্বাহ্ন

    সপ্তাহ জুড়ে অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ
    বইছে শৈত্যপ্রবাহ

    দেশের বিভিন্ন স্থানে ফের শৈত্যপ্রবাহ চলছে। পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রামে তাপমাত্রা হঠাৎ এক ডিজিটে নেমে এসে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। আগামী দুই দিনে শীত আরো কিছু এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলের তাপমাত্রার পারদ বেশি নামতে পারে। কিছু এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে থাকতে পারে শীতের প্রকোপ। কারণ এ সময়ে তাপমাত্রা টানা কমবে। তবে ঢাকা শহরের তাপমাত্রা ১৪, ১৫ বা ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এটা চলতি শীত মৌসুমে দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ।

    এর আগে ১৯ ডিসেম্বর ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হয়। কিন্তু দু-তিন দিন পরে তা দূরও হয়ে যায়। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গেছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর