শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিএফইউজের সমাবেশ

    গণমাধ্যমকর্মী আইন পাস ও ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ২ জানুয়ারী, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ন

    গণমাধ্যমকর্মী আইন পাস ও ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন দাবি
    বিএফইউজে

    বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যমে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে গণমাধ্যমকর্মী আইন পাস এবং নবম ওয়েজবোর্ড সংশোধন ও বাস্তবায়ন করার জন্য সরকার এবং মালিক পক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

    শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন, সাংবাদিকদের দীর্ঘ দিনের প্রত্যাশিত ৮দফা দাবি ইতোমধ্যে গণমাধ্যমকর্মীদের মূল দাবিতে পরিণত হয়েছে। বিএফইউজে’র উদ্যোগে দেশের বিভিন্ন অঙ্গ ইউনিয়নে আজ একই দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সভায় নেতৃবৃন্দ বলেন, সকল প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান করতে হবে। বকেয়া পরিশোধসহ বেতন-ভাতা নিয়মিত করা, জাতীয় সম্প্রচার আইন দ্রুত প্রণয়ন করা, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করা, ষাটোর্ধ্ব বেকার সাংবাদিকদের জন্য অবসর ভাতা ও পেনশন ভাতা চালু করা, এবং সাংবাদিকদের আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করার  দাবি জানান।  বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও মহাসচিব দীপ আজাদের সঞ্চালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ডিইউজে’র সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি, নূরে জান্নাত আখতার সীমা, ডিইউজে’র সহ-সভাপতি এম এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী , নির্বাহী সদস্য সাকিলা পারভীন, ডিইউজের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী, সাব-এডিটরর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, টিসিএ সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হক জীবন এবং মানিক লাল ঘোষ।
    আগামী ১৫ জানুয়ারি নির্বাহী পরিষদের সভায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় জানান হয়।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর