শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উৎসবের ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন

    নিজস্ব প্রতিবেদক

    ১ জানুয়ারী, ২০২২ ০৭:০১ পূর্বাহ্ন

    উৎসবের ফানুসে রাজধানীর বিভিন্ন স্থানে আগুন
    ফানুসের আগুন

    ইংরেজি নতুন বছর ২০২২ বরণকে ঘিরে থার্টি ফাস্ট নাইট উৎসবের ওড়ানো ফানুসে আগুন লাগার ঘটনা ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া ডিএমপির নির্দেশনা অমান্য করে রাজধানীর বিভিন্ন স্থানে আতশবাজির সয়লাব বয়ে যায় বলে জানা গেছে।

    ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, নববর্ষ উৎসবের ফানুস ওড়ানোর কারণে রাজধানীর লালবাগ, পলাশী, মোহাম্মদপুর সূত্রাপুর, ডেমরা, পোস্তগোলা, খিলগাঁওসহ বেশকিছু জায়গায় অগ্নিকাণ্ডের খবর আমরা পেয়েছি। এসব জায়গায় ফায়ার সার্ভিসের দুই থেকে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।

    এরমধ্যে যাত্রাবাড়ীর মাতুয়াইলের স্কুল রোডের একটি বাড়িতে বড় আকারে আগুন লাগতে দেখা যায়। সেখানে বাড়ির ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সেখানে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

    কামরাঙ্গীচরের নুরবাগ এলাকার বাসিন্দা আনছারুল হক ইমরান বলেন, ১২টা ১০ মিনিটের দিকে একটি ফানুস থেকে পাশে আগুন লাগে। একটি মাজার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজারের ছাদ পুড়ে গেছে। সেখানে থেকে আগুন ছড়ায়। মানুষজন পানি ঢেলে সেটা নিভিয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর