শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কক্ষে পাওয়া গেছে সুইসাইড নোট

    রাজধানীতে গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ০২:০৮ অপরাহ্ন

    রাজধানীতে গীতিকার রাসেলের ঝুলন্ত লাশ উদ্ধার
    গীতিকার রাসেল

    গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার লিচুবাগান এলাকার বাসা থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত। তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

    ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক আজ শুক্রবার এসব তথ্য জানান।

    পুলিশ জানায়, পরিবারের কাছ থেকে খবর পেয়ে তারা রাসেলের বাসায় যায়। বাসার একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে তাঁর ঝুলে থাকা লাশ পাওয়া যায়। পরিবারের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, রাতের খাবার খেয়ে রাসেল তাঁর কক্ষে যান। রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি করেন। কক্ষের ভেতর থেকে তাঁর সাড়া না পেয়ে দরজা ভাঙেন। দরজা ভাঙার পর কক্ষের সিলিং ফ্যানে তাঁর ঝুলন্ত নিথর দেহ দেখতে পান তাঁরা। পরে তাঁরা পুলিশে খবর দেন।

    পুলিশ জানায়, বাসাটিতে রাসেলের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। একপর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল।

    এদিকে রাসেলের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে জানিয়েছেন এডিসি হাফিজ আল ফারুক। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।’ হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তাঁর পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে। রাসেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর