শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উত্তর বাড্ডায় ফার্নিচারের কারখানায় আগুন নিয়ন্ত্রণে

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০১:৪৪ অপরাহ্ন

     উত্তর বাড্ডায় ফার্নিচারের কারখানায় আগুন নিয়ন্ত্রণে
    উত্তরবা্ড্ডায় আগুন

    রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে এসব কথা জানান।

    তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    আগুনে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সব ফার্নিচার ভস্মীভূত হয়েছে। তিন তলা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানিয়েছে। আগুনের খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের অনেকে পরিস্থিতি পর্যবেক্ষণে বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর