শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীতে ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০১:৩২ অপরাহ্ন

    রাজধানীতে ডিভাইডার ভেঙে মাইক্রোবাসের ওপর এনার বাস
    দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস

    রাজধানীর খিলক্ষেত এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপর উঠে গেছে এনা পরিবহনের একটি বাস। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেলের পাশে এই দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসচালক আহত হন। এ ঘটনায় ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানচলাচল বন্ধ হয়ে যায়।

    এ বিষয়ে ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

    খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এ দুর্ঘটনায় আহত মাইক্রোবাসচালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
    পরে দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস দুটিকে সরিয়ে নেয় আইনশৃংখলারক্ষাকারী বাহিনী।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর