শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দিবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৪ পূর্বাহ্ন

    ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে তরুণরাই নেতৃত্ব দিবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
    এলজিআরডি প্রতিমন্ত্রী

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  স্বপন ভট্টাচার্য্য  এমপি বলেছেন, বাংলাদেশ এখন সমৃদ্ধি এবং উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আহবান, যে উদ্যোগ ,তা বাস্তবায়নে এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দিবে। এই নেতৃত্বদানে প্রশিক্ষণ ও উদ্ভাবন অব‍্যাহত রাখতে হবে।

    সোমবার  (২৭ ডিসেম্বর ) রাজধানীর ধানমন্ডি ক্লাব মিলনায়তনে সিটিও ফোরাম বাংলাদেশ এর  ইনোভেশন হ্যাকাথন-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঘরে ঘরে বিদ‍্যুৎ পৌছে দিবেন,  আজ দেশে শতভাগ বিদ‍্যুতায়ন হয়েছে। তিনি বলেছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষে সেই অঙ্গীকারও তিনি পূরণ করেছেন।  

    প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে ইনোভেশন এর বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশ গঠন  ও চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে উদ্ভাবনী কার্যক্রম জোরদার করতে হবে।  সিটিও ফোরাম বাংলাদেশ আইসিটি সেক্টরে নেতৃত্বদানকারী সদস‍্যদের নিয়ে এই যাত্রাকে সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন প্রতিমন্ত্রী।


    অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী হ‍্যাকাথন ২০২১ এর বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
    সিটিও  ফোরামের সভাপতি তপন কান্তি সরকার এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব‍্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ, এ টু আই এর প্রকল্প পরিচালক ড.দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর