শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবি

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১১:২৪ অপরাহ্ন

    এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবি
    শিক্ষকদের সংবাদ সম্মেলন

    এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগসহ ৩ দফা দাবি জানিয়েছে প্যানেলভিত্তিক নিয়োগ প্রত্যাশী শিক্ষক সংগঠন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

    এ সময় সংগঠনটির নেতারা দাবি করে, সনদধারী চাকরি প্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না। এক আবেদনে প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে এবং ইনডেক্সধারীদের কোনও সুযোগ দেওয়া যাবে না।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, শিক্ষক নিবন্ধন সনদ চাকরির সনদ বা একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনও কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতা সনদই হলো শিক্ষক নিবন্ধন সনদ। তাই সনদ যার চাকরি তার।

    তিনি বলেন, নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পাস করে সনদ পেয়েছি, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয় ১৬টি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা। আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে এনটিআরসিএ’র দ্বারে দ্বারে ঘুরেছি। এনটিআরসিএ আমাদের অনেক আইন-কানুন দেখিয়েছে, কিন্তু যখন আমরা পরিপত্র দেখিয়েছি, তখন তারা এ ব্যাপারে আর কথা বলতে রাজি হয়নি।’

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর