শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ২০২০-২১ অর্থ বছরে বিএসসির নীট লাভ ৭২ কোটি টাকা

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ ডিসেম্বর, ২০২১ ১১:২৫ অপরাহ্ন

     ২০২০-২১ অর্থ বছরে বিএসসির নীট লাভ ৭২ কোটি টাকা

    বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থ বছরে ৭২ কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে। ২০১৯-২০ অর্থ বছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা নীট লাভ করেছিল। নীট লাভ বৃদ্ধি পেয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। বিএসসি ২০২১-২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নীট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নীট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।


    বৃহস্পতিবার ঢাকায় বিএসসি ভবনে বিএসসি’র পরিচালনা পর্ষদের ৩১০তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

    বৈঠকে জানানো হয় যে, বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে শেয়ারহোল্ডারদেরকে ১০% লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ অর্থ বছরে ১২% লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।

    সভায় অন্যান্যের মধ্যে  বিএসসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রহিম খান, পরিচালনা পর্ষদের সদস্য নাসিমা পারভীন, পরিচালনা পর্ষদের সদস্য  ড. পীযূষ দত্ত এবং পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর