শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতা চর্চা বড় ভূমিকা রাখে : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ ডিসেম্বর, ২০২১ ১১:০০ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতা চর্চা বড় ভূমিকা রাখে : তথ্যমন্ত্রী
    তথ্য মন্ত্রী

    তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে।

    তিনি বুধবার সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী 'উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান' শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অতিথিবৃন্দ মঙ্গলদীপ প্রজ্জ্বলনের পর এদিন অনুষ্ঠান উদ্বোধন করেন অভিনয় ও আবৃত্তিশিল্পী সুবর্ণা মুস্তফা এমপি।

    ড. হাছান বলেন, 'পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু  দু:খজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে।'

    মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরো উৎসাহিত করতে হবে।

    এপ্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী তার নিজের কাব্যপ্রেমের কথা উল্লেখ করে জানান, তার নির্দেশে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রতিমাসে দু'টি কবিতাপাঠের আসর প্রচার হয় এবং এই কেন্দ্রের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সারাদেশের মানুষ দেখতে পারেন। পাশাপাশি ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমেও তা দেশব্যাপী দেখা যায়।

    আবৃত্তিশিল্পী সংসদের আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব রূপা চক্রবর্তীর পরিচালনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিটিআরসি চেয়ারম্যান ও কবি শ্যামসুন্দর সিকদার, মঞ্চসারথি আতাউর রহমান, সংস্কৃতিব্যক্তিত্ব ম. হামিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। শিল্পীদের মধ্যে আবৃত্তি করেন দেওয়ান সাইদুল হাসান, রেহানা পারভীন, নাঈমা রুম্মান প্রমুখ। (বাসস)।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর