শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শীতে সুস্থ থাকতে যে তিন ভেষজ জরুরি

    নিজস্ব প্রতিবেদক

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    শীতে সুস্থ থাকতে যে তিন ভেষজ জরুরি
    আদা, নিমপাতা ও আমলকি

    বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এ কারণে শীত এলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এরইমধ্যে দেশে মাঝারি আকারের শৈত্য প্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কমার আভাস আছে।  তাই এ সময় সুস্থ থাকার জন্য বেশ কিছু ভেষজ ব্যবহার ও খাওয়া জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

    প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান আছে, যার মাধ্যমে শীতে সহজেই আপনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। ফলে সর্দি-কাশিসহ মৌসুমি বিভিন্ন রোগব্যাধি ধারে কাছেও ভিড়বে না। তেমনই ৩ ম্যাজিক ওষুধি উপাদান হচ্ছে-

    নিমপাতা: শুধু শরীরকে সুস্থ করতেই নয় বরং নিমপাতা ত্বক ও চুলের যত্নেও দুর্দান্ত কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ সমৃদ্ধ নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখে নিমপাতা। নিয়মিত নিমপাতা রস খেলে ডায়াবেটিসসহ বিভিন্ন কঠিন রোগ থেকে রক্ষা মেলে।

     


    আমলকি: আমলকি ছোট হলেও এতে থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। জানেন কি, কমলার চেয়েও বেশি পরিমাণ ভিটামিন সি মেলে আমলকিতে। এতে আরও পাওয়া যায় বিটা ক্যারোটিন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি খাওয়ার রুচি বাড়ায়।

    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আমলকি কাজ করে। তাই শীতের মৌসুমে দৈনিক আমলকি খান। আমলকির রসও পান করতে পারে।

    আদা: রান্নাঘরের এই উপাদানটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা সবারই জানা আছে। অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আদা শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।

    শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা কার্যকরী ভূমিকা রাখে। তাই আদা চা খেলে কিংবা খাবারে আদা মেশালে মৌসুমী সর্দি-কাশি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান হবে।

     




    সাতদিনের সেরা খবর

    লাইফস্টাইল - এর আরো খবর

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    অতিরিক্ত রাত জাগলে সাত ক্ষতি

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    ভিনদেশি ফল কিউয়ি

    ভিনদেশি ফল কিউয়ি

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

     বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    বাবামায়ের চোখে সন্তান কোনদিন বড় হয় না

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ৩. সারা দিনে ৮ থেকে ১২ গ্লাস বাড়তি পানি খাবেন।

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    রাতের খাবার এশার আগে খাওয়ার উপকারিতা

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    কিছু ওষুধ সেবনের নিয়ম-কানুন

    ২১ ডিসেম্বর, ২০২১ ০৭:২২ পূর্বাহ্ন