শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে অস্ত্রসহ বেকায়দা মানিক গ্রেপ্তার

    রাজবাড়ী প্রতিনিধি

    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:২৬ অপরাহ্ন

    রাজবাড়ীতে অস্ত্রসহ বেকায়দা মানিক গ্রেপ্তার

    রাজবাড়ীতে অবৈধ ওয়ান শুটারগানসহ অস্ত্রধারী সন্ত্রাসী মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিক (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে রাজবাড়ী সদর উপজেলার ছোটনুরপুর গ্রামের কোরবান আলী মোল্যার ছেলে। 

     

    সোমবার ১৯ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার সময় রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

    মঙ্গলবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মানিক মোল্লা ওরফে বেকায়দা মানিককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে ০১টি দেশীয় তৈরী আগেয়াস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

     

    এসময় তিনি বলেন,গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ রাজবাড়ীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। এছাড়া মানিক অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যকলাপ পরিচালনা করে আসছিল। মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে।

     

    তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ০২:২৬ অপরাহ্ন