পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি

২৯ নভেম্বর, ২০২৪ ১০:১২ অপরাহ্ন

পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ও পিজিএইচএস এসোসিয়েশনের আয়োজনে শুক্রবার বিকেলে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী এ ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার  পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের। 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন,মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। ম্যাচ শেষে অংশগ্রহণ করা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


এ সময় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক বাবুল সরকার।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৯ নভেম্বর, ২০২৪ ১০:১২ অপরাহ্ন