খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

জাগো কণ্ঠ ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১০ অপরাহ্ন

খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!
ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় অভিযান চালিয়ে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং শিকারের ফাঁদসহ এক হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার সদস্যরা কয়রা থানার ছোট আংটিহারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শিকারির কাছ থেকে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা এবং প্রায় ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে আটক শিকারি এবং জব্দকৃত মাংস, মাথা ও ফাঁদগুলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১০ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:১০ অপরাহ্ন

 সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন