শিবগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা-দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০ নভেম্বর, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন

শিবগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা-দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কানসাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কানসাট বহলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সোহবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাস্টার। 

এতে আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ও কানসাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি অসিম আহমেদসহ অন্যরা। অনুষ্ঠানে কয়েক হাজার মহিলাদলের কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

৩০ নভেম্বর, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৩০ নভেম্বর, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ন