কপিলমুনিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দমোহনের মতবিনিময়

পাইকগাছা, খুলনা প্রতিনিধি

১৫ মে, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন

কপিলমুনিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনন্দমোহনের মতবিনিময়

কপিলমুনিতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আনন্দ মোহন বিশ্বাস এর স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল সন্ধ্যা ৭টায় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা 

উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় 

কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সরদার মোঃ বজলুর রহমান এর সভাপতিত্বে ও ই উনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর পরিচালানয় বক্তব্য রাখেন 

কপিলমুনি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, কেকেএসপির সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, জেলা পূজা উদ্যাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, আবুল কাশেম, সাবেক মেম্বর মতলেব সানা, পরিমল সাধু, অলোক মজুমদার, অজয় সাধু, জি এম হারুন-অর-রশিদ, দিপক মন্ডল, অহিদুল প্রমুখ সহ সুন্দরবন 

প্রেসক্লাব, কপিলমুনি প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। 

এসময় চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী আনন্দ মোহন বিশ্বাস আগামী ২৯ মে নির্বাচনের 

সকল প্রকার সহযোগিতা কামনা করেন এবং পাইকগাছা উপজেলাকে স্মার্ট ও মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গিকার করেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৫ মে, ২০২৪ ০৮:৪৫ পূর্বাহ্ন