শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রনি

    পিরোজপুর প্রতিনিধি‌

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১১ অপরাহ্ন

    পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রনি

    পিরোজপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে ব্যাপক আলোড়ন ও আলোচনায় এসেছেন ছাত্রনেতা ও তরুন সমাজসেবক মাহবুব রহমান রনি। তিনি ইতিমধ্যে উপজেলার ১ পৌরসভা ৬টি ইউনিয়নের জনসাধারণের কাছে দোয়া কামনায় গণসংযোগ করছেন।

    এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে জোরালোভাবে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

    নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাহবুব রহমান রনি বলেন, সামাজিক ও মানবিক কাজগুলো আগে থেকেই চলমান রেখেছি। নির্বাচিত হয়ে কর্মসংস্থান সৃষ্টি, উপজেলার অবহেলিত ইউনিয়ন পরিষদদের গ্রামীন রাস্তা ঘাটের উন্নয়ন,অবহেলিত জনপদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, মানবিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

    মাহবুব রহমান রনি,৭ নং শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৬ নং ওয়ার্ড একজন স্থায়ী বাসিন্দা বাবা মোঃ মোস্তফা কামাল পেশায় পুলিশ অফিসার মাতা মৃত :পিয়ারা বেগম বেশ কিছুদিন আগে ইন্তেকাল করেছেন।

    দুই ভাই এক বোনের মধ্যে মাহবুব রহমান রনি সবার ছোট , পিরোজপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, পাশাপাশি ব্যবসা করেন এবং সফল উদ্যোক্তা।

    উপজেলার একাধিক সাধারণ ভোটারও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, মাহবুব রহমান রনি জনপ্রতিনিধি না হয়েও অনেক আগে থেকেই মানবিক ও সামাজিক জনসেবামুলক কাজ করে আসছেন এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলার  জনগণ তাকে সমর্থন দিবে  এবং ভোট দিয়ে নতুন চমক সৃষ্টি করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:১১ অপরাহ্ন