শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পরকীয়া প্রেমিকের আশ্বাসে চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে বিপাকে নারী

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৩ মে, ২০২৪ ০৮:০১ পূর্বাহ্ন

    পরকীয়া প্রেমিকের আশ্বাসে চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে বিপাকে নারী

    পরকীয়ায় সব হারিয়ে দিশেহারা সুমাইয়া।অবিবাহিত ছেলের প্রেমে পড়ে চাকুরীজীবি স্বামীকে তালাক দিয়ে এখন দ্বারে দ্বারে ঘুরছে সুমাইয়া। 

     

     

    ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখার এলাকায়।ঐ নারী পরকীয়া প্রেমিকের প্রতারিত ভালোবাসায় সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিয়ে নিজের সুখের সংসার ভেঙে পরকীয়া প্রেমিক মাহবুব মুন্সীর প্রতারণার স্বীকার ঐ নারী। 

     

     

    স্বামীকে তালাক দেওয়ার পর ঐ নারী স্বপ্ন দেখছিলেন নিজ গ্রামের মাহবুব মুন্সী নামের এক যুবকের সাথে ঘর বাধার কিন্তু জানতো না যে,প্রেমিক মাহবুব তাকে শুধু ব্যবহার করার জন্যই জড়িয়ে ছিলেন প্রেমের অভিনয়ে।

     

     

    জানা যায়,সম্প্রতি ওই নারী স্বামীকে তালাক দেওয়ার পর বিদেশে চলে গেলে মাত্র তিন মাসের মধ্যেই প্রেমিক মাহবুব এর আশ্বাসে দেশে ফিরে আসেন।তবে দেশে ফেরার পর মাহবুব তার মতামত পাল্টে ফেলেন, প্রেমিকাকে বিবাহ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন পরকীয়া প্রেমিক মাহবুব। এতে করে সব হারিয়ে অথৈজলে ভাসছে পরকীয়া প্রেমিকা। 

     

     

    সরল বিস্বাসে প্রতারণার শিকার হওয়া তরণী সুমাইয়ার সাথে কথা বললে জানা যায়,স্বামী থাকাকালীন সময়ে মাহবুব এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি এ সময় পরকীয়া প্রেমিকে প্রলোভনে স্বামীকে না জানিয়ে একাধিকবার মাহবুবের সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়েছেন তিনি। সব শেষে মাহবুব ওই নারীর কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নিয়ে এখন বিবাহ করবেন না বলে জানিয়ে দেন। বিষয়টি গ্রামে জানাজানি হলে ঘা ঢাকা দেয় প্রতারক প্রেমিক মাহবুব। এ নিয়ে চলছে ওই এলাকায় নানা আলোচনা সমালোচনা।

     

     

    অপরদিকে প্রেমিকের মিথ্যা ভালোবাসায় স্বামীকে ডিভোর্স দেওয়ায় পাশাপাশি পরকীয়া প্রেমিককে বিশ্বাস করে প্রতারিত হওয়া ওই নারী কোন উপায় না পেয়ে মাহবুরের বিরুদ্ধে তালতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

     

     

    এ ঘটনার কোনো সত্যতা নেই বলেও দাবি করেন ওই নারীর আপন মামা মোঃ সুলতান বলেন, ওই ছেলেকে ষড়যন্ত্র করেই এসব করা হয়েছে।

     

     

    এ বিষয়ে মাহবুব বলেন,শত্রুতার জন্য তার বিরুদ্ধে এসব মিথ্যা কথা বলছেন ওই নারী।তবে ভিডিও কলে কথা বলার কথা স্বীকার করে বলেন,নিজ এলাকার লোক হিসেবে কথা হয়েছে।

     

     

    তালতলী থানার কর্মকর্তা শহিদুল ইসলাম মিলন বলেন,ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হয়েছে এ বিষয়ে তদন্ত চলতেছে,আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ মে, ২০২৪ ০৮:০১ পূর্বাহ্ন