শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ মে, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন

    ভান্ডারিয়া উপজেলায় চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীভাইস চেয়ার নির্বাচিত হয়েছে। আগামী ২৯ মে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন প্রার্থীর কোনও প্রতীদ্বন্দী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী তারা বেসরকারি ভাবে নির্বাচিত হলেন।

     

    চেয়ারম্যান পদে মোঃ মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মোঃ মশিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ার পদে দুই প্রার্থী দ্বিতীয় বারের মত নির্বাচিত হন। চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম ভান্ডারিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

     

    উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে হলফ নামায় অসম্পূর্ণ তথ্য পাওয়ায় জাতীয় পার্টি জেপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহিবুল হোসেন এর মনোনয়ন বাতিল করা হয় । মো. মাহিবুল হোসেন পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর'ও চাচাতো ভাই। সে জাতীয় পার্টি জেপি'ও ভান্ডারিয়া উপজেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি। তিনি গত ২০০৮ সালেন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।

     

    বৈধ ঘোষিত প্রার্থীদের চেয়ারম্যান পদে মোঃ সালাহ্ উদ্দিন ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার নির্বাচনের শেষ মুহুর্তে এসে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে চেয়ারম্যান পদে প্রাতিদ্বন্দী কোনও প্রার্থী না থাকা মোঃ মিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।

     

    এছাড়া ভাইস চেয়ারম্যান পদে- উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা ও নতুন নারী ভাইস চেয়ারম্যান পদে মালিকা পারভীন এর কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না হওয়ায় তারা দুইজন ও বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হলেন।

     

    উল্লেখ্য তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ২৯ মে ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিন পদে কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় নির্বাচনী আমেজ স্থবির হয়ে যায়।

     

    পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাধবী রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাচনে তিনটি পদে কোনও প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিধি অনুযায়ী বৈধ প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হবেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ মে, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ন