শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাবি অধ্যাপকের পিএইচডি ডিগ্রি লাভ

    মানিকগঞ্জ প্রতিনিধি

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২১ অপরাহ্ন

    রাবি অধ্যাপকের পিএইচডি ডিগ্রি লাভ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাবিবুল ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের মরহুম বশিরুল ইসলামের পুত্র। মায়ের নাম হাবিবা খাতুন। 

    গত ১৩ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৯ তম সভায় গবেষণার সর্বোচ্চ ডিগ্রি অনুমোদিত হয়। তার গবেষণার শিরোনাম ছিল: "Information Service Innovation Through Knowledge Sharing: A Study on Information Professionals of Bangladesh"। গবেষণার সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড.জয়ন্তী রাণী বসাক। 

    জানা গেছে, ২০০৭ সালের ২১ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এর আগে ১৯৯৯ সালে অনুষ্ঠিত এমএসএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করায় স্বর্ণ পদকে ভূষিত হন। পিতা মাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি কনিষ্ঠ।

    এ বিষয়ে অধ্যাপক হাবিবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সুপারভাইজার ম্যাডাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সাথে পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা, যারা সবসময়ই পরোক্ষভাবে আমার এ অর্জনের পেছনে উৎসাহ জুগিয়েছেন। সকলের কাছে দুআ প্রার্থী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২১ অপরাহ্ন