শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৫৯ বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে ডিএমপির সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:০৮ পূর্বাহ্ন

    ৫৯ বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে ডিএমপির সংবর্ধনা
    সংবর্ধিত পুলিশের বীর মুক্তিযোদ্ধারা

    মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

    ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পুলিশ মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে কয়েকজন সদস্য মুক্তিযুদ্ধকালীন তাঁদের দুঃসাহসিক অভিযানের স্মৃতিচারণা করেন।

    ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘আমি গর্ববোধ করি যে আমার অগ্রজরা রাজারবাগের এই পুণ্যভূমি থেকে প্রথম প্রতিরোধ বুলেটটি ছুড়েছিলেন। তাঁরা আত্মত্যাগ করেছিলেন বলেই আজ আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার।’

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর