শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস

    নিজস্ব প্রতিবেদক

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৮:০২ পূর্বাহ্ন

    ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন পিটার হাস
    পিটার ডি হাস

    বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন পিটার ডি হাস। তার মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। গত ১৮ ডিসেম্বর কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়। এ-সংক্রান্ত তথ্য মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল রবার্ট মিলার। তিনি ২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হন। এখন আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।

    সূত্রমতে, পিটার ডি হাসকে গত জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে গত অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়।

    মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা। তিনি একজন পেশাদার কূটনীতিক।

    মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পিটার ডি হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর