শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ডিসেম্বর, ২০২১ ১১:৩২ অপরাহ্ন

    ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সঙ্গে আজ রোববার তাঁর মন্ত্রণালয়ের অফিসকক্ষে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের স্পেশ্যাল রেপোর্টিয়ার Tom Andrews এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে ।

    সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পসমূহের অতি ঘনবসতি এবং  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় । স্পেশ্যাল রেপোর্টিয়ার কোভিড-১৯ মোকাবেলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন ।

    প্রতিমন্ত্রী মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিক রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন । তিনি বলেন, মিয়ানমার এ সমস্যা সৃষ্টি করেছে তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে । রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠনে এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী । মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এসময় উপস্থিত ছিলেন ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর