শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ষষ্ঠ ধাপের ইউপি ভোট ৩১ জানুয়ারি

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ ডিসেম্বর, ২০২১ ০৬:৪৬ পূর্বাহ্ন

    ষষ্ঠ ধাপের ইউপি ভোট ৩১ জানুয়ারি

    চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে ৯২তম কমিশন বৈঠকে নির্বাচনের সিদ্ধান্ত হয়।

    তিনি বলেন, তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ৭ থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। এ ধাপে ভোটগ্রহণ হবে ২১৯ ইউপিতে। আর সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

    ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এটাই শেষ ধাপের নির্বাচন। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে। এরই মধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২ ইউপিতে এবং আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর