শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ

    মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ ডিসেম্বর, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ন

     মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন

    সম্প্রতি র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ফোন করেন বলে জানা গেছে। এসময় মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান অ্যান্টনি ব্লিনকেন।

    সূত্র জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোনে বিজয় দিবসের প্রাক্কালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো এগিয়ে নিতে তাঁর আগ্রহের কথা জানান।

    সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও হাওয়াইয়ে গত ৯ ডিসেম্বর ৯ দিনের সফরে আছেন। তাঁর ওই বিদেশ সফরের মধ্যে গতকাল সকালে ওয়াশিংটন ডিসি থেকে ঢাকায় বার্তা আসে, তিনি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে কথা বলতে চান। সন্ধ্যায় তাঁর ফোন আসে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বঙ্গভবনে ছিলেন। তিনি সেখান থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্লিনকেনের কাছে তুলে ধরেন।

     




    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৬ ডিসেম্বর, ২০২১ ১০:৪৪ পূর্বাহ্ন