শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তিতাস গ্যাস ভবনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ডিসেম্বর, ২০২১ ১০:৪২ অপরাহ্ন

    তিতাস গ্যাস ভবনে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন
    তিতাস গ্যাস ভবনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার

    তিতাস গ্যাস ভবনে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু কর্ণার। আজ (১৫ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি  প্রধান অতিথি হিসেবে এই কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জ্বালানি  ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারুনুর রশীদ মোল্লাহ্ এবং কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
    এই কর্ণারে থাকছে সুন্দর সাজানো গোছানো পরিবেশে থাকছে ৭ শতাধিক বইয়ের কালেকশন, ডিজিটাল বুক, অডিও ভিজ্যুয়াল কর্ণার, ফটো গ্যালারি-সহ দুর্লভ ডকুমেন্টারি দেখার ব্যবস্থা।   

    সংশ্লিষ্টরা জানান, তিতাস গ্যাস ভবনের বঙ্গবন্ধু কর্ণার খোলা থাকবে সবার জন্য। পথ চলতি যে কেউ এখানে জিড়িয়ে নিতে পারবেন। একইসঙ্গে  জানতে পারবেন বঙ্গবন্ধুর বেড়ে ওঠার গল্প, তাঁর রাজনীতি, দেশকে ঘিরে স্বপ্ন, জ্বালানি সেক্টরে তার অবদান এবং বাংলাদেশের ইতিহাসের নানা অজানা অধ্যায়।

    স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঐতিহাসিক মুহুর্তে এমন উদ্যোগের জন্য তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি । একইসঙ্গে তিনি সবাইকে এই বঙ্গবন্ধু কর্ণারে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর