শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিলা প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৭:৫৮ অপরাহ্ন

    মহিলা প্রতিমন্ত্রীর সঙ্গে সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সজান্দ্রা বার্গ ফন লিন্ডে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত  নাথালি চুয়ার্ড।

    আজ মঙ্গলবার  সকালে (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পৃথক সাক্ষাতে তারা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন , সমতা অর্জন ও দ্বিপাক্ষিক ইস্যুর বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চত করেন। এরই ধারবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

    প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীদের কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও  বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কার্যক্রম।

    সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, জেন্ডারবেজড ভায়োলেন্স ও বাল্য বিয়ে বিশ্বব্যাপী কন্যা শিশুর উন্নয়নে বড় চ্যালেঞ্জ। নারী ও শিশূরা জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।

    সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বলেন, তাঁর দেশ চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম, যশোরে সব্জি ও ভৈরবের জুতা উৎপাদনকারী নারী উদ্যোক্তাদের সহায়তা করছে। তিনি এসময় জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করার আগহ প্রকাশ করেন।   

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার এসময় সুইডেন ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে বাংলাদেশে নারী কর্মসংস্থান সৃষ্টি ,উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি  ও তাদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণে  সহায়তা দেয়ার আহবান জানান।  উভয় দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে নারী ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে একসাথে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।


    এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ও যুগ্মসচিব নার্গিস খানম  উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর