শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বুকে ব্যথা কমলেও হাসপাতালে থাকতে হচ্ছে কাদেরকে

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৭:২০ অপরাহ্ন

    বুকে ব্যথা কমলেও হাসপাতালে থাকতে হচ্ছে কাদেরকে

    বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তাঁর ব্যথা কমে গেলেও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালেই থাকতে হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

    আজ (মঙ্গলবার) সকালে বিএসএমএমইউ ভর্তি হন ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফয়েজ জানান, আজ সকালে সেতুমন্ত্রী বিএসএমএমইউতে যান। চিকিৎসকেরা তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। এ জন্য তাঁকে হাসপাতালে থাকতে হবে।


    সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই ব্যথা কমে গেছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ভালো।

    অধ্যাপক শারফুদ্দিন বলেন, চিকিৎসকেরা ওবায়দুল কাদেরকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

    এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়। সেখান থেকে দেশে ফিরে কিছুদিন বিশ্রামের পর ফের স্বাভাবিকভাবে দলীয় ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি।




    জাতীয় - এর আরো খবর