শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মীর হাতে ক্ষতিপূরণের চেক প্রদান

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৬:৪৪ অপরাহ্ন

    ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মীর হাতে ক্ষতিপূরণের চেক প্রদান
    প্রবাসীকল্যাণ মন্ত্রী

    ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মীর হাতে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

    মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সেই ক্ষতিপূরণের চেক খিজমত আলীর হাতে তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, এমপি। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।

    চেক হস্তান্তরকালে মন্ত্রী বলেন, “কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ তিনি পেয়েছেন তার ওমানস্থ কর্মস্থল হতে। আমাদের দূতাবাসের তৎপরতায় সেখানে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এতে প্রায় চার বছর সময় লেগে গেছে। গতমাসে এই অর্থ দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আজকে আমরা সেটা হস্তান্তর করলাম”। এ সময় তিনি কর্মীর পরিবারকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।

    উল্লেখ্য, ওমানের কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে আহত অবস্থায় ২০১৭ সালে ওমান থেকে ফেরত পাঠানো হয় ঠাকুরগাঁয়ের খিজমত আলীকে। তার মাত্র চার বছর আগেই কৃষি কাজে ওমান গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা হারান এবং সঙ্গে বাকশক্তিও। ওমান আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। চার বছর পর আজ তিনি ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকার ক্ষতিপূরণ পেলেন।

    এ সময় খিজমত আলীর স্ত্রী আনোয়ারা জানান, ক্ষতিপূরণের অর্থ দিয়ে তিনি তাদের ধার দেন শোধ করবেন এবং কিছু টাকা জমিতে কৃষি কাজে বিনিয়োগ করবেন।

     

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর