শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঘরে বসেই সেবা পাবেন ডিপিডিসির গ্রাহকরা

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ ডিসেম্বর, ২০২১ ০৯:১৮ পূর্বাহ্ন

    ঘরে বসেই সেবা পাবেন ডিপিডিসির গ্রাহকরা
    নসরুল হামিদ এমপি

    ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) গ্রাহকরা ঘরে বসেই ডিজিটালি সেবা পাবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১২ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

    ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’-এ একটা সুখবর শেয়ার করতে চাই-শিরোনামের পোস্টে তিনি উল্লেখ করেন- “টেবিলে টেবিলে ফাইল আটকে রাখা কিংবা সেবার জন্য অফিসে গিয়ে ধর্ণা দেয়া, তদ্বীর, লবিং-এসব হয়রানির দিন শেষ। আগামীতে DPDC-তে কোনো কাগজের ফাইল থাকছে না। গ্রাহকরা যেকোনো সার্ভিস পাবেন ঘরে বসে, ডিজিটালি। 


    ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর দৌহিত্র, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়-কে যিনি এক যুগ আগে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে দরকার আধুনিক চিন্তার দক্ষ মানুষ।  
      
    স্বাধীনতার ৫০ বছর এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে সবাইকে বিজয়ের শুভেচ্ছা।”

     

    এর আগে একইদিন বিদ্যুৎ ভবনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, তথ্যপ্রযুক্তি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য লাঘব করে দুর্নীতিবিহীন সেবা ব্যবস্থা তৈরি করবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার গ্রাহক সেবার মান বাড়াবে।


    প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ মানে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। আত্মনির্ভরশীল আধুনিক প্রতিষ্ঠান গড়তে অবশ্যই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেবার মান বাড়াতে অন্যান্য বিতরণ কোম্পানিও দ্রুত ডিজিটালাইজড করা হচ্ছে। ইন্টার কানেক্টিভ ওয়েবসাইট এখন সময়ের দাবি। ডিপিডিসির আন্ডার গ্রাউন্ড প্রকল্পের মধ্যে আরও গ্রাহকবান্ধব প্রকল্প নিতে হবে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, গত ৩১ অক্টোবর পর্যন্ত ডিপিডিসির গ্রাহক সংখ্যা ১৫ লাখ ২৩ হাজার ৮৪৭ জন। কল সেন্টার, কিয়স্ক বেইজড ওয়ানস্টপ কাস্টমার সার্ভিস, মোবাইল অ্যাপসের মাধ্যমে গ্রাহকের অভিযোগ গ্রহণ ও সমাধান, ইন্টারেক্টিভ ওয়েবসাইট প্রভৃতির মাধ্যমে ডিপিডিসি গ্রাহকসেবা দিয়ে আসছে।

    ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর