শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ডিসেম্বর, ২০২১ ১০:১৫ পূর্বাহ্ন

    উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল
    মেট্রোরেল

    রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল আজ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূূলকভাবে চলাচল করবে। রোববার সকাল ১১টার দিকে পরীক্ষামূলকভাবে এই চলাচল শুরুর কথা। এর আগে উত্তরা ডিপো থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছিল।

    পরীক্ষামূলক এই চলাচলকে বলা হয় ‘পারফরম্যান্স টেস্ট’। গত ২৯ আগস্ট প্রথমবারের মতো ছয়টি বগি নিয়ে উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর-১২ নম্বর স্টেশন পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু করে মেট্রো রেল। এরপর থেকে নিয়মিতই পরীক্ষামূলক যাত্রা চলে।

    জানা গেছে, মেট্রোরেলের এই পারফরম্যান্স টেস্ট অন্তত আরো এক মাস চলবে। এরপর শুরু হবে ‘ইন্টেগ্রিটি টেস্ট’। সেখানে মূলত দেখা হবে সব স্টেশনে ট্রেন ঠিকমতো থামছে কি না, বৈদ্যুতিক সংকেত ও যোগাযোগব্যবস্থা কাজ করছে কি না। তারপর শুরু হবে বাণিজ্যিক পরীক্ষামূলক চলাচল।

    সম্প্রতি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রো রেলের এই অংশে ২০২২ সালের ডিসেম্বরে যাত্রী পরিবহন করা হবে। পর্যায়ক্রমে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল  চালু হবে বলে জানা  গেছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর