শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন নাজমুল আহসান

    নিজস্ব প্রতিবেদক

    ৬ ডিসেম্বর, ২০২১ ১১:৪২ অপরাহ্ন

    পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন নাজমুল আহসান
    পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান

    বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন—পেট্রোবাংলার চেয়ারম্যান হলেন অতিরিক্ত সচিব নাজমুল আহসান। আজ সোমবার (৬ ডিসেম্বর) তিনি এ পদে যোগ দেন। এর আগে পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। 

    আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে নাজমুল আহসানকে নতুন এ পদে নিয়োগ প্রদানের তথ্য জানানো হয়।

    পরে গণমাধ্যমে পাঠানো পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নাজমুল আহসানের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, পেট্রোবাংলায় আসার আগে সরকারের বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন নাজমুল আহসান। এ ছাড়া তিনি একসময় খুলনা ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।


    পেট্রোবাংলা সূত্র জানায়, নাজমুল আহসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে ২৫ এপ্রিল, ১৯৯৪ তারিখে যোগ দেন। পেট্রোবাংলায় চেয়ারম্যান পদে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর