শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন আজ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ ডিসেম্বর, ২০২১ ০১:০৪ অপরাহ্ন

    শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন আজ
    ফজলুল হক মনি

    মহানর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করছে যুবলীগ। 


    কর্মসূচি অনুযায়ী সকালে বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ, দোয়া ও মোনজাত করা হয়। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘শেখ ফজলুল হক মনি : সৃষ্টিশীল তারুণ্যের প্রতীক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
    এদিকে এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে কাওরান বাজারে দুস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হবে। বিকালে মতিঝিল এজিবি কলোনিতে দোয়া-মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।


    শেখ ফজলুল হক মনির জন্ম ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে । তার বাবা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।

    শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইন্সটিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬০-৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তিনি গ্রেফতার হন। ১৯৬৫ সালে পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেফতার হন এবং দেড় বছর কারাভোগ করেন। তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো-১৯৬৬-এর ৬ দফা আন্দোলন ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর