শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বৃহত্তর যশোর উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ জুন, ২০২২ ০১:১৩ অপরাহ্ন

    বৃহত্তর যশোর উন্নয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বৃহত্তর যশোর উন্নয়ন পরিষদ কর্তৃক ঢাকা ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত 'বৃহত্তর যশোরের উন্নয়নে করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় (১৭ জুন) শুক্রবার বিকাল ৫ টায়।

    বৈরি আবহাওয়া উপেক্ষা করেও বৃহত্তর যশোরের ৪টি জেলার (যশোর, মাগুরা, ঝিনাইদহ এবং নড়ইল) বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়েছিল ইঞ্জিনীয়ার্স ইনস্টিটিউশন। সাবেক শিক্ষা সচিব এবং বৃহত্তর যশোর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং শফিকুর রহমান শাকিলের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ সাইফুজ্জামান শিখর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল, যশোর-২ আসনের  সংসদ সদস্য  মেজর জেনারেল (অব:) মোঃ নাসির উদ্দীন, মাগুরা জেলা সমিতি, ঢাকার  সভাপতি, সাবেক সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, সাধারণ সম্পাদক শরীফ আজিজুল হাসান মোহন, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম বুলবুল, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোঃ মোশারেফ হোসেন, সংগঠনের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ হাসান ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি হাসানূজ্জামান বিপুল, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিয়া মাসুদুর রহমান প্রমূখ।

    বিশিষ্টজনদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে. এম. বেলায়েত হোসেন, বাংলাভিশন টেলিভিশনের  হেড অফ নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক, বৃহত্তর যশোর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হাবিব ফিরোজ, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন ডিজিএম গাজী সাইদুর রহমান, যশোর ইনফো ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেন সিদ্দিকী মিশু, সংগঠনের সহ সভাপতি খান জাকির হোসেন দারা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সদস্য মাহবুবুর রহমান খান, রবিউল ইসলাম রিংকুসহ আরো অনেকে। বৃহত্তর যশোরের চারটি জেলার উন্নয়নে ১১ দফা বাস্তবায়নে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর