শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইইউ এম্বাসেডরের বৈঠক

    এলডিসি হতে গ্রাজুয়েশনের পরও বাণিজ্য সুবিধা

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জানুয়ারী, ২০২২ ০৮:১৮ পূর্বাহ্ন

    এলডিসি হতে গ্রাজুয়েশনের  পরও বাণিজ্য সুবিধা
    বাণিজ্য সচিবের সঙ্গে ইইউ এম্বাসেডরের বৈঠক

    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সাথে বাংলাদেশে নবনিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের এম্বাসেডর চার্লস হোয়াইটলি বাণিজ্য সচিবের অফিস কক্ষে মঙ্গলবার (১১ জানুয়ারি) বৈঠক করেন।

    এ সসময় ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস  ক্লাইমেট ডায়লগ এর পরবর্তী সভা আয়োজন ; বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমূখীকরণ; বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রদত্ত জিএসপি সুবিধার মেয়াদ বৃদ্ধি ; বাংলাদেশের লজিস্টিক সেক্টরে বৈদেশিক বিনিয়োগ; ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের জন্য ক্যাপাসিটি বিল্ডিং, ই-কমার্স, এনভারমেন্ট, কমপ্লায়েন্স, মার্কেট একসেস, এলডিসি হতে গ্রাজুয়েশনের পরবর্তী সহযোগিতা অব্যাহত রাখা  ইত্যাদি বিষয়ে প্রোগ্রাম আয়োজন; ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণসহ দ্বি-পাক্ষিক সার্বিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়।

    এলডিসি হতে গ্রাজুয়েশনের  পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ এবং বাণিজ্য উন্নয়ন সংক্রান্ত বিষয়ে একমত পোষণ করা হয়।

     সভায় ইউরোপিয় ইউনিয়নের প্রতিনিধিসহ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ডব্লিউটিও সেল মো. হাফিজুর রহমান এবং অতিরিক্ত সচিব(এফটিএ) নুর মো. মাহবুবুল হক উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর