শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতের সেইফ হোম থেকে দেশে ফিরলো ২১ নারী-শিশু

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জানুয়ারী, ২০২২ ১১:১২ অপরাহ্ন

    ভারতের সেইফ হোম থেকে দেশে ফিরলো ২১ নারী-শিশু
    ভারতের সেইফ হোম থেকে দেশে ফিরলো ২১ নারী-শিশু

    ভারতের বিভিন্ন সেইফ হোম থেকে ২১ জন নারী ও শিশুকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে ভারতে পাচারের শিকার এসব নারী-শিশুকে ভারতে উদ্ধার করার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমে রাখা হয়েছিল।

    পররাষ্ট্র মন্ত্রণালয়, কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের বাংলাদেশে প্রত্যাবাসনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

    পররষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টা ও সহযোগিতায় এসব নারী ও শিশুর নাগরিকত্ব যাচাই ও ট্রাভেল পারমিট ইস্যুর মাধ্যমে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও কল্যাণ) সেহেলি সাবরিনের উপস্থিতিতে বাংলাদেশ উপ-হাইকমিশন, কোলকাতা-এর একটি প্রতিনিধি দল আজ বেনাপোল সীমান্তে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের নিকট এসকল নারী ও শিশুদের হস্তান্তর করে। এছাড়া এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময়  বেনাপোল সীমান্তে বিজিবি, স্থানীয় এনজিও এবং ভারতের বিভিন্ন সরকারী সংস্থা ও বিএসএফ-এর সংশ্লিষ্ট প্রতিনিধিরা। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর