শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অনলাইনেই ই-নামজারির ফি পরিশোধের সুবিধা  

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩ নভেম্বর, ২০২১ ০৮:৩৫ পূর্বাহ্ন

    অনলাইনেই ই-নামজারির ফি পরিশোধের সুবিধা  

    ই-নামজারিতে প্রয়োজনীয় ফি পরিশোধ করে আবেদনকারী কিউআর কোডযুক্ত (Quick Response Code) অনলাইন ডিসিআর (Duplicate carbon receipt) সংগ্রহ করতে পারবেন। এ ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস হতে ছাপানো ডিসিআর-এর সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারযোগ্য হবে। 

    মঙ্গলবার (২ নভেম্বর) ই-নামজারি, জমাভাগ ও জমাএকত্রীকরণ বাবদ ফি অনলাইনে প্রদান সংক্রান্ত এক পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নাগরিকসেবা অধিকতর সহজ করতে এবং নাগরিকগণ যেন ই-নামজারি, জমাভাগ ও জমাএকত্রীকরণ বাবদ ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদান করতে পারেন সে জন্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নির্দেশে প্রয়োজনীয় বিধি-বিধান ও পূর্বের সংশ্লিষ্ট পরিপত্র যাচাই করে উপর্যুক্ত পরিপত্র জারি করে ভূমি মন্ত্রণালয়। 

    পরিপত্রে বলা হয়, আবেদনকারী ই-নামজারি আবেদনের সময় আবশ্যিকভাবে প্রথমেই কোর্ট ফি বাবদ বিশ টাকা এবং নোটিশ জারি ফি বাবদ পঞ্চাশ টাকা - মোট সত্তর টাকা অনলাইনে জমা প্রদান করবেন। নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বা হালনাগাদ ফি বাবদ এক হাজার টাকা এবং প্রতি কপি নামজারি খতিয়ান সরবরাহ বাবদ একশত টাকা, অর্থাৎ মোট এক হাজার একশত টাকা আবেদনকারী অনলাইনে জমা প্রদান করবেন। 

    পরিপত্রে আরও বলা হয়, উক্ত এক হাজার একশত টাকা পরিশোধ করে আবেদনকারী কিউআর কোডযুক্ত অনলাইন ডিসিআর সংগ্রহ করতে পারবেন। এ ডিসিআর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদত্ত বা বিজি প্রেস হতে ছাপানো ডিসিআর-এর সমপর্যায়ের এবং আইনগতভাবে বৈধ ও সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য ও ব্যবহারযোগ্য হবে।

    উল্লেখ্য, ভূমি কর ব্যতিত অন্যান্য সরকারি পাওনা আদায় করার পর যে নির্ধারিত ফরমে রশিদ দেওয়া হয় তাকে ডিসিআর বলে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর