শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পার্বত্য মেলার উদ্বোধন

    পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৯:১৭ অপরাহ্ন

    পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধে অতিরিক্ত পুলিশ মোতায়েন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
    পার্বত্য মেলার উদ্বোধন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পার্বত্য অঞ্চলে রক্তপাত বন্ধ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।তিনি বলেন, আমিও জানি পার্বত্য অঞ্চলে মাঝে মাঝেই রক্তপাত হয়, এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়। পার্বত্য শান্তি চুক্তির ফলে যেসব আর্মি ক্যাম্প পরিত্যক্ত হয়েছে সেগুলোতে আমরা পুলিশ নিয়োগ করব। আপনাদের শান্তি নিশ্চিত করার জন্য।
     
    আজ বুধবার (৫জানুয়ারি) রাজধানীর বেইলী রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে চার দিন ব্যাপী পার্বত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
     
    স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক এবং অর্থনৈতিক দিক বিবেচনায় পার্বত্য অঞ্চল কিছুটা পিছিয়ে থাকলেও আমরা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। এই তিন জেলা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হলে বাংলাদেশ সমৃদ্ধ হয়ে উঠবে। এ মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষেরা তাদের উৎপাদিত পণ্য দেশের মূল বাজারে আনতে পারছে। ফলে পার্বত্য অঞ্চলের মানুষে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

    শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি। তিনি বলেন, পার্বত্য মেলার মাধ্যমে আমরা যারা পার্বত্য অঞ্চলের মানুষ, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য সমতলের মানুষের কাছে পৌঁছে দিতে পারছি। এ ছাড়া পার্বত্য অঞ্চলে উৎপন্ন বিভিন্ন পণ্য সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ একটা ধারণা পাচ্ছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্ত্রী চাকমা, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, রাঙগামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

    পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উৎপাদিত পণ্যসামগ্রীর প্রচার ও বিপণনের মাধ্যমে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন করেছে পার্বত্য মন্ত্রণালয়। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৮ জানুয়ারি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    মেলায় মোট ৯১টি স্টল রয়েছে। স্টলসমূহের মধ্যে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও ব্যবসায়ী, তিন পার্বত্য জেলায় উৎপাদিত কৃষি পণ্য সামগ্রী, হস্ত শিল্প, ঐতিহ্যবাহী কোমর তাঁত, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার দ্রব্য ইত্যাদি রয়েছে।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মেলা প্রতিদিন বিকেল ৫টা থেকে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আজ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেছে বান্দরবানে শিল্পীরা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর