শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কোন নির্বাচনে সমর্থন নেই

    কেন্দ্র ছাড়া হেফাজতের সব কমিটি বাতিল

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৮:৩২ পূর্বাহ্ন

    কেন্দ্র ছাড়া হেফাজতের সব কমিটি বাতিল
    হেফাজতে ইসলাম

    কেন্দ্রীয় কমিটি ছাড়া হেফাজতের সকল কমিটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (০৪ জানুয়ারি) হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া নারায়ণগঞ্জ সিটিসহ কোনো নির্বাচনে তাদের সমর্থন নেই।

    বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক, ইসলামী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোনও কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

    বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ও স্থানীয় কোনও নির্বাচনে কোনও দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনও সমর্থন নেই। এমনকি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনও সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে বা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনও যোগসূত্র নেই। তবে আল্লাহ, রাসূল বা কোরআন-সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে সোচ্চার থাকবে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর