শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • বিমানের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া কমলো

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জানুয়ারী, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন

    বিমানের মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ভাড়া কমলো
    বিমান

    দেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ফ্লাইট ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৬ জানুয়ারি থেকে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, সংযুক্ত আরব-আমিরাতের দুবাই, আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে টিকিটের হ্রাসকৃত মূল্যের উচ্চস্তর কার্যকর হবে। তবে বরাবরের মতো ভাড়ার নিম্নস্তরসমূহ চালু থাকবে।

    মঙ্গলবার (৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারা খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ হাজার ৮২০ টাকা (ট্যাক্সসহ)।

    ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৩ হাজার ১২৩ টাকা (ট্যাক্সসহ)।

    ঢাকা থেকে দুবাই রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ৭৮৪ টাকা (ট্যাক্সসহ)।

    এছাড়া ঢাকা-আবুধাবি রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকিটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা, যা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫৮ হাজার ৫৪২ টাকা (ট্যাক্সসহ)।

    যাত্রীরা বিমানের যে কোনো সেলস অফিস, বলাকা প্রধান কার্যালয়ের সেলস সেন্টার, বিমান কল সেন্টার এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে হ্রাসকৃত মূল্যে টিকিট ক্রয় করতে পারবেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৫ জানুয়ারী, ২০২২ ০৭:৪৪ পূর্বাহ্ন