শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাস্টমসে চার কমিশনারের বদলি ও পদায়ন

    নিজস্ব প্রতিবেদক

    ৪ জানুয়ারী, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

    কাস্টমসে চার কমিশনারের বদলি ও পদায়ন
    রাজস্ব বোর্ড

    কাস্টমস কমিশনার পদমর্যাদায় কর্মরত বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। ৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়।

    দ্বিতীয় সচিব মো. আবুল বাশার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়-কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীলাত) ট্রাইবুনাল ঢাকায় কর্মরত কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে রংপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার পদে বদলি করা হয়েছে।  কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে কর্মরত কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বদলি করা হয়েছে ঢাকার শুল্ক রেয়াত ও  প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক পদে।

    এছাড়া রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে কর্মরত শওকত আলী সাদীকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে এবং কমিশনার হিসেবে সদ্য ‘চলতি দায়িত্ব’ প্রাপ্ত খালেদ মোহাম্মদ আবু হোসেনকে কুমিল্লার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে।
    জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর