শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সমাজকল্যাণ মন্ত্রীর জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা

    নিজস্ব প্রতিবেদক

    ৩ জানুয়ারী, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

     সমাজকল্যাণ মন্ত্রীর জন্মদিনে সহকর্মীদের শুভেচ্ছা
    সমাজকল্যাণ মন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা

    সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ৭২ তম জন্মদিন আজ সোমবার। মন্ত্রীর শুভ জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
    সোমবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মন্ত্রীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান।

    সূত্রমতে, নুরুজ্জামান আহমেদ ১৯৫০ সালের ৩ জানুয়ারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম করিম উদ্দিন আহমেদ ও মাতার নাম নূরজাহান বেগম। ২০১৪ ও ২০১৮ সালের যথাক্রমে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার পিতা করিম উদ্দিন আহমেদও লালমনিরহাট-২ আসন থেকে ১৯৭০ ও ১৯৭৩-এর নির্বাচনে (তৎকালীন রংপুর-৬ আসন) সংসদ সদস্য নির্বাচিত হন।

    নুরুজ্জামান আহমেদ স্থানীয় বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। ১৯৬৫ সালে তুষভাণ্ডার উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৬৭ সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে কারমাইকেল কলেজে ভর্তি হন এবং ব্যবসায়ে স্নাতক সম্পন্ন করেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর